ধামরাই (ঢাকা ) প্রতিনিধি: মিলন সিদ্দিকী
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মরিয়ম ( ২০)নামে নারী দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় গরম ও দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তার সঙ্গে ছিল একটি ছোট শিশু সন্তান।
ঘটনাটি ঘটে হাসপাতালের বহির্বিভাগে (Outdoor)। অজ্ঞান হয়ে পড়া নারীর পাশে থাকা দুইজন নারী তাকে ধরে টানাটানি করে চিকিৎসা বিভাগে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে পাশে থাকা কিছু পুরুষ এগিয়ে এসে তাকে দ্রুত হাসপাতালে ভেতরে চিকিৎসা কক্ষে পৌঁছে দেন।
এ সময় একজন প্রত্যক্ষদর্শী সুমন জানান, “মেয়েটির সঙ্গে একটি ছোট বাচ্চা ছিল। আমি কাছের দোকান থেকে পানি ও স্যালাইন কিনে দেই, এবং চিকিৎসককে বিশেষভাবে অনুরোধ করি যেন ভালোভাবে চিকিৎসা করা হয়।”
চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, নারীর রক্তচাপ (BP) ছিল অত্যন্ত কম এবং শরীরে পানিশূন্যতা ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
এই ধরনের ঘটনায় হাসপাতালের সার্ভিস কাঠামো ও রোগীদের ভোগান্তি নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। গরম, ভিড় এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের জন্য আলাদা করে বিশ্রামের ব্যবস্থা রাখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.