দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি,মোঃ জসিম উদ্দিন
পটুয়াখালীর দুমকিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষনে নদী, খাল ও বিলে চলমান অভিযানে ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে।
যার আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকা। বুধবার(৬আগষ্ট) দিনভর অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস অধিদপ্তরের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম শাহিন এর নেতৃত্বে উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা, তালতলী মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, দক্ষিন মুরাদিয়া, ভক্ত বাড়ি এলাকার বিভিন্ন খাল বিল থেকে এ জাল জব্দ করা হয়েছে।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল এর উপস্থিতিতে জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.