উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
সন্কা দ্বি-মূখী উচ্চবিদ্যালয় মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীদের নিয়ে একটি এ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিশুশ্রম, বাল্যবিবাহ, নারী ও শিশুদের ক্ষমতায়ন, নারীদের প্রতি সহিংসতা, নারী ও শিশুদের প্রতি বৈষম্য ও নারী-শিশুদের অধিকার নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগীতা, নাটিকা, গান, কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস এম এস সংস্থার প্রকল্প ব্যাবস্থাপক মোঃ দেলওয়ার হোসেন ও সহঃ প্রধান শিক্ষক বাবু গোবিন্দ চন্দ্র রায়। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, বাবু গজেন্দ্র নাথ রায়, মোঃ তাহিরুল ইসলাম, মিস্ শিখা রানী রায়, মোঃ আইয়ুব আলী, মোঃ আশরাফুল আলম, মোঃ আমিনুল হক, মোছাঃ খুরশিদা খানম মোঃ মাইজার আলম, মোঃ নরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা ইয়াং টু ইয়াং প্রকল্প সমন্বয়ক মুক্তা রায়, এ্যালামোনাই এসোসিয়েশনের চাম্পিয়ন সদস্য সম্পা রায়, জ্যোতি দেবনাথ সহ বিদ্যালয়ের কর্মচারী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.