জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এ জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রানীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারের একাধিক ফার্মেসি পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে মেসার্স ইনসাফ মেডিসিন কর্নারের মালিক আশরাফুল আলমকে ড্রাগ আইন ১৯৪০ এর ‘খ’ ও ‘গ’ ধারায় ২০ হাজার টাকা, এবং জনসেবা ফার্মেসির মালিক রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ মেলে।
অভিযানকালে ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন এবং বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রাণী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.