
শারমিন সুলতানা, নরসিংদী
২০২৪ সালের ৫ই আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ বীরদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পলাশ থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় পলাশ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসিমী।
সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা শাখার সভাপতি মাওলানা নোমানুল করিম এবং সঞ্চালনা করেন ক্বারী মো. ইসমাইল হোসেন হাসেমী, সাধারণ সম্পাদক, যুব জমিয়ত, পলাশ থানা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছোলাইমান গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, চরসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং জিনারদী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম।
বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। ইসলামপ্রিয় জনগণের অধিকার রক্ষায় জমিয়তের আন্দোলন অব্যাহত থাকবে।”
প্রধান অতিথি মুফতি আব্দুর রহিম কাসিমী বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, “সরকারের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে এই অফিস চালু করা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এর মাধ্যমে ইসলামবিরোধী সংস্কৃতি ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।”
সভায় পার্বত্য চট্টগ্রামে পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের আশঙ্কাও তুলে ধরেন নেতারা।
আলোচনা শেষে মুনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.