খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)-এর নেতৃত্বে সেনাবাহিনী ও রূপসা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক করা হয় রাজাপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মো. সুমন মিয়া (৪৩) এবং একই গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সোহাগের স্ত্রী রানী বেগমকে (৩০)। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রূপসা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রূপসা থানার এক কর্মকর্তা বলেন, “অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.