সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও উপহার বিতরণ করেছে মোল্লা কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গাজীপুর জেলা এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গোলজার হোসেন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে এবং বিসমিল্লাহ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লা কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শামিমা সুলতানা রিনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাঈম, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ দেওয়ান এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাছুম শাহরিয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহিম শেখ, মানিক মাস্টার, মোয়াজ্জেম হোসেন রাসেল মাস্টার, মোতাহার শেখ, আব্দুল্লাহ আল মামুন মাস্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.