এমদাদুল হক, বিশেষ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পান ব্যবসায়ী বিষ্ণুপদ সাহা গত ৯ ফেব্রুয়ারি কিস্তিতে ওয়ালটন প্লাজা থেকে প্রায় ৩২ হাজার টাকার একটি মোবাইল ক্রয় করেন। চার কিস্তি পরিশোধ করার পর ৫ মে অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।
এমন দুঃসময়ে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় নগদ আর্থিক সহায়তা প্রদান করে মৃতের পরিবারকে পাশে দাঁড়ায়। শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার চৌড়ঙ্গির মোড়ের ওয়ালটন প্লাজা কার্যালয়ে মৃত বিষ্ণুপদ সাহার স্ত্রী শান্তি লতা সাহার হাতে নগদ অর্থ হস্তান্তর করা হয়।
ওয়ালটন প্লাজার ডিভিশনাল ৮'র ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম জানান, বিষ্ণুপদ সাহা ৯ ফেব্রুয়ারি সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তিতে মোবাইলটি ক্রয় করেন। চার কিস্তি পরিশোধ করার পর ৫ জুন অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। বিষয়টি জানার পর কর্তৃপক্ষ বাকি ১৩ হাজার টাকা কর্তন করে ৩৭ হাজার টাকা নগদ প্রদান করেছে।
নগদ টাকা পাওয়ার পর শান্তি লতা সাহা বলেন, “স্বামী মারা যাওয়ার পর আমাদের জানানো হয়নি, পরে ওয়ালটন প্লাজা থেকে জানতে পেরে সাহায্য করেছে। আমরা গরিব মানুষ, তাই এই টাকা আমাদের জন্য অনেক সহায়ক হবে।”
শাহানুর আলম আরও জানান, ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ অনুযায়ী একজন ক্রেতা মারা গেলে তার পরিবার ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। একইভাবে ক্রেতার পরিবারের সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়। বাকি কিস্তির পরিমাণ সমন্বয় করে বাকি অর্থ পরিবারকে প্রদান করা হয়।
ওয়ালটন প্লাজা এভাবে দেশের গ্রাহকদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.