ফরিদপুর প্রতিনিধি, নাজিম বকাউল
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদ ও মাই টিভির জেলা প্রতিনিধি নাজিম বকাউল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এহসান রানা, জি-টিভির জেলা প্রতিনিধি শেখ মনির, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এস. এম. মাসুদুর রহমান তরুণ, প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন দুলাল, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এস. এম. জাহিদ, দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভির প্রতিনিধি সঞ্জীব দাস, দৈনিক বাংলার আকাশ পত্রিকার সম্পাদক অহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় জনসম্মুখে এভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা খুবই উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্র যদি এগিয়ে না আসে তবে অপরাধীদের দৌরাত্ম্য আর তাদের অপকর্ম সমাজকে ধ্বংস করবে। তাই গাজীপুরের সাংবাদিককে হত্যাসহ বিভিন্ন সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.