কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জের কটিয়াদীর সাংবাদিক সমাজ। এই নৃশংস ঘটনার প্রতিবাদে কটিয়াদী মডেল প্রেসক্লাবের উদ্যোগে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের অংশগ্রহণে শনিবার (৯ আগস্ট) দুপুর ২টায় কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জজ মিয়া, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন নূরী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকারসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীউজ্জামান মহসিন, কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিন, দপ্তর সম্পাদক হামিদ হাসান, সদস্য আশরাফুল ইসলাম সুমন, আজাদ রহমান মিশর, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সবুজ বাঙালী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার পেছনে যেই থাকুক না কেন, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একইসাথে, সাংবাদিকদের উপর ক্রমাগত হামলা ও নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.