Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সি’গারেট জ/ব্দ

Link Copied!

কাওসার হোসেন মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই সিগারেট জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) গভীর রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের বেতছড়ি সাব জোনের অধীনে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস।

সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এই চোরাচালানবিরোধী অভিযানে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে ছিল—ORIS Silver, PATRON এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার প্যাকেট, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে সিগারেটসহ বিভিন্ন পণ্য দেশে ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে। এসব চোরাই পণ্য স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে রাষ্ট্রের রাজস্বে বড় ধরনের ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে সমাজে নানাবিধ ক্ষতিকর প্রভাব ফেলছে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কার্যক্রম চলবে বলেও জোন কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।