মোঃ রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা জামায়াত।
আগেই পরিবারটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিল দলটি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ খোকন মোল্লার পরিবারকে একটি পাকা বাড়ি নির্মাণ করে হস্তান্তর করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিহতের দুটি শিশু কন্যার লেখাপড়ার দায়িত্বও নিয়েছে কুষ্টিয়া জেলা জামায়াত।
শনিবার (৯ আগস্ট) এই পাকা বাড়ির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য খন্দকার এ. কে. এম. আলী মুহসিন এবং ডা. আলমগীর বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর-ভেড়ামারা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমির রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোবারক হোসাইন বলেন, “খোকন মোল্লা ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। তাঁকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের পুরো দায়ভার জামায়াতে ইসলামীর।”
উল্লেখ্য, খোকন মোল্লা সম্প্রতি স্কুল কমিটি নিয়ে জাসদ সমর্থিত সন্ত্রাসীদের হামলায় নিহত হন বলে অভিযোগ করেছে জামায়াত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.