চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় স্থানীয় দলীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার সভাপতি মাওলানা সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাগেরহাটী জেলার সাধারণ সম্পাদক মুফতি নুরুজ্জামান বাগেরহাট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী।
প্রশিক্ষণ কর্মশালায় ৬৩টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় নেতাকর্মীদের দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.