ধামরাই (ঢাকা)প্রতিনিধি :মিলন সিদ্দিকী
নারী পোশাক শ্রমিক সালমা আক্তার (২৫) অভিযোগ করেছেন, তার স্বামী ইউনুস আলী দীর্ঘদিন ধরে প্রতি রাতে শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। নির্যাতনের সহ্যসীমা অতিক্রম করায় তিনি অবশেষে থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে সালমা আক্তার উল্লেখ করেন, তার স্বামী প্রায় প্রতিদিনই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেন এবং মানসিকভাবে হয়রানি করেন। বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো ফল মেলেনি।
সালমা আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবতার থানা এলাকায়। তবে তার স্বামীর বাড়ি নীলফামারীতে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।এই বিষয়ে ইউনুস আলীকে করা হলে তিনি জানান সালমা আমার প্রথম স্ত্রী সে ঘর আমার এক কন্যা সন্তান আছে, দ্বিতীয় বিয়ে করেছি এই একটু ঝগড়া হয়েছে এই বিষয়টা মিটমাট করার চেষ্টা করছি। সালমা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন আমি তার সংসার করবো যদি স্ত্রীকে তালাকদেয়।আমি তার নির্যাতনের সহ্য করতে পারছি না আমি আইনের সাহায্য চাই।
এ ঘটনার বিষয়ে থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা এ এস আই সেলিম বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.