আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ছাগলের পাতা কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পর্শে শক খেয়ে মারুফ হোসেন (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মারুফ উপজেলার কিসমত হোজা গ্রামের মুদি ব্যবসায়ী মুক্তির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে প্রতিবেশী শহীদুল ইসলাম মারুফকে ছাগলের পাতা কাটতে ডেকে নিয়ে যান। নিচে দাঁড়িয়ে থাকা শহীদুল গাছে ওঠার জন্য তাকে সাহায্য করেন। গাছে উঠে মারুফ হাসুয়া দিয়ে ডাল কাটেন। ডালটি বৈদ্যুতিক তারের উপর পড়ে গেলে সেটি নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়।
মারুফের মৃত্যুর পর শুক্রবার (৮ আগস্ট) লাশ দাফনের আগেই নিহতের পরিবারের পক্ষ থেকে চিকিৎসা খরচ বাবদ ২ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয় শহীদুল ইসলামের কাছে। পরে দেড় লাখ টাকায় সমঝোতা হয়। সন্ধ্যায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.