মফিজুল ইসলাম, ঝিনাইদহ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নিপীড়ন, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে, হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানান। এছাড়া সারাদেশে সাংবাদিকদের হয়রানি, মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতন বন্ধের আহ্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এম আর রাসেল। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাংবাদিক সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, এস এম রবি, শাহিনুর রহমান লিটন, রেল আব্দুল্লাহ, জাহান লিমনসহ অনেকেই।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে সংহতি জানান।
মানববন্ধন শেষে পোস্ট অফিস মোড় থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.