ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিক্রির দায়ে সুমী বেগম (আজিজ মিয়ার স্ত্রী) নামে এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) সকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীরপাড়ার বাসিন্দা সুমী বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তিনি মাদক বিক্রির বিষয়টি স্বীকার করলে আদালত এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.