ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তদের কুপিতে গুরুতর আহত হয়েছেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিল মোল্লা। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৮ নম্বর ধলহরা চন্দ্র ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লাঙলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন জলিল মোল্লা। শেখপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.