মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সবুজ মিয়াকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ ও কালকিনি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মানবপাচার মামলায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ মিয়া মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট এলাকার সেলিম রেজার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, বিস্ফোরণ, নারী ও শিশু নির্যাতন, নারী অপহরণ, রেফকেচসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
কালকিনি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, “সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। মানবপাচার মামলায় তাকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

