হবিগঞ্জ প্রতিনিধি
সেবার ব্রতে চাকরি—এই উদ্দেশ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ পুলিশের অংশ হিসেবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়মে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বৃহস্পতিবার (১৪/০৮/২০২৫) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রার্থীদের জন্য ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। এ Physical Endurance Test (PET) সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হয়।
তিনদিনব্যাপী চলমান বাছাই প্রক্রিয়ার আজ ছিল দ্বিতীয় দিন। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
আগামীকাল ১৫/০৮/২০২৫, দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হবে। ওইদিন পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পুলিশ সুপার হবিগঞ্জ সকল প্রার্থীকে মেধা ও শারীরিক সক্ষমতাকে নিয়োগের একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে বলেন এবং কনস্টেবল নিয়োগ নিয়ে কোনো দালাল, প্রতারক বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.