হবিগঞ্জ প্রতিনিধি
গত বছরের ৫ আগস্ট নয়জন ছাত্র-জনতাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হবিগঞ্জের বানিয়াচং থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি।
নাইন মার্ডার মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার সাবেক পরিদর্শক মো. আবু হানিফ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার পুলিশের রংপুর রেঞ্জ অফিসে পরিদর্শক পদে কর্মরত থাকা অবস্থায় রংপুর জেলা ডিবি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তাকে সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.