শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
গাজীপুর জেলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে কালিগঞ্জ প্রেসক্লাব মোড়ে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশের প্রশাসন ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।
প্রসঙ্গত, গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে গত সপ্তাহে জবাই করে হত্যা করা হয়, যা সারা দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.