শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদ্য সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
সভায় ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, শেখ সিরাজুল ইসলাম, খলিল সরদার, গোলাম রব্বানী, শেখ জাহিদ আলম, জি এম আব্দুল কাদের, আব্দুল সালাম, ইউপি সদস্যা লাইলী পারভীন, রোজিনা খাতুন ও পূর্ণিমা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক ও মানবপাচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। তারা তরুণ প্রজন্মকে এ অপকর্ম থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার উপর জোর দেন।
অনুষ্ঠান শেষে ২০২৪-২৫ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ লাখ টাকা ব্যয়ে ক্রয়কৃত ৪০০ পিস স্কুলব্যাগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.