রাজশাহী প্রতিনিধি
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে “ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব কনভেনশনাল এন্ড লাইটিং প্রটেকশন সিস্টেম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টায় আইইবির উপশহরস্থ কার্যালয়ে আয়োজিত সেমিনারে বজ্রপাতের কারণ, ক্ষয়ক্ষতি এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
কি-নোট স্পিকার ছিলেন রুয়েটের ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা। তিনি বজ্রপাতের ঝুঁকি কমাতে প্রযুক্তিগত সমাধান ও নকশা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “প্রশিক্ষণমূলক এ ধরনের আয়োজন বাড়লে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।”
আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট খান মনজুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং মোতাহার হোসাইনসহ স্থানীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.