এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টায় পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে পাটকেলঘাটা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জোবায়ের হোসেন। শাখা সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, শিক্ষাবিদ ড. রুহুল আমিন, চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, শিবির জেলা শাখার দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম ও অর্থ সম্পাদক মতিউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, সাবেক শিবির নেতা শাহ আলম এবং কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.