এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় ভোটকেন্দ্রভিত্তিক শ্রমিক দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সুজনশাহ মাদ্রাসায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার উদ্যোগে এ শিবিরের আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি মাষ্টার আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুল মালেক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।
এছাড়া ইসলামকাটী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম, মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.