নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করায় এক যুবলীগ নেতা এবং স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মিলাদ মাহফিল পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা সুমনসহ তিনজনকে আটক করে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এ কর্মসূচির ঘটনায় উপজেলা যুবদল ও জামায়াতের যুব শাখার নেতাকর্মীরা রাতেই চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.