শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১১তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল পাঁচটায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন হয়।
উপজেলা সিপিবির সভাপতি কমরেড খান সেকদার আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড ফররুখ হাসান জুয়েল। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কন্ট্রোল কমিশন সদস্য ও জেলা কৃষক সমিতির সভাপতি কাজী সোহরাব হোসেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি কমরেড মৃন্ময় মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলা জরুরি। এজন্য সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিতে নতুন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে কাজী মনিরুজ্জামান মনির সভাপতি, পঙ্কজ রায় পুনরায় সাধারণ সম্পাদক এবং সুখময় বিশ্বাস সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.