মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী মদ তৈরির বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার পানাহাড় পাড়া গ্রামের শামছুলের চায়ের দোকানের পাশে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৫৪ হাজার ৪০০ পিস বাংলাদেশী মদ তৈরির বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ১৬ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.