নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ইয়াসিন হোসেন (২৫) নামে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ১২ হাজার ৪শ টাকা, ভুয়া পরিচয়পত্র ও জাল সার্টিফিকেট জব্দ করা হয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ইয়াসিন হোসেন সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াসিন চাকরির প্রলোভন দেখিয়ে আরিফ হোসেন নামে এক শিক্ষার্থীর কাছ থেকে দুই ধাপে মোট ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছেন বলে দাবি করেন এবং মোবাইলে র্যাবের পোশাক পরা ছবি প্রদর্শন করে আরিফকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.