Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

রাসেল আহমেদ,খুলনার প্রতিনিধি 
আগস্ট ১৬, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনার প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং পরিচালনা করেন সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রবিউল হোসেন, মোল্লা মাহাবুর, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবিরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করতে তাঁর ভূমিকা অনন্য। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘজীবন কামনা করি।”

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণেও বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।