গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১নং ওয়ার্ড সম্মেলন ও কাউন্সিল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির আহ্বায়ক মো. শহিদুজ্জামান শহীদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ।
১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মাহাবুব রহমান মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ বাবু, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. একেএম হানিফ বেলাল, আমান উল্লাহ চৌধুরী সাজু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান খোকা।
সম্মেলনের শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মো. লিচু মিয়া, সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান খোকা এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নীল মিয়া নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু এবং সহকারী কমিশনার হিসেবে ছিলেন আরও ৬ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.