Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে মি’থ্যা অ’পপ্রচারের প্র/তিবাদে ভু’ক্তভোগী পরিবারের সংবাদ স’ম্মেলন

ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি জামালপুর
আগস্ট ১৬, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর এলাকার চর ভবসুর ঠোঁটাপাড়া গ্রামে ভুক্তভোগী ফারুকের পরিবার তাদের বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার দুপুরে চর ভবসুর ঠোঁটাপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মনজুরুল হক নয়া এবং তার ছোট ভাই ফারুকের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তারা বৈধভাবে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করছেন এবং কাউকে চলাচলের পথে বাধা দেওয়া হয়নি।

তাদের দাবি, ছোট ভাই ফারুকের বাড়ির নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রতিবেশী ওসমান গণি উজ্জ্বল জোরপূর্বক তাদের বসতভিটার একটি অংশ দখল করে রাস্তা তৈরির চেষ্টা করছেন। তিনি নিয়মিত হুমকি-ধমকি, এমনকি মারধরেরও চেষ্টা করছেন।

তারা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ পক্ষপাতদুষ্ট সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করাচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিপক্ষের এই অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তারা এই মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফারুকের স্ত্রী হাসনা, ভাগ্নে সুলতান, চামিলী, বড় বোন ছহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।