ফরিদপুর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না।
শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে বিএনপি নেতাকর্মীদের উপরে দোষ চাপিয়েছে। গত ১৭ বছরে বিএনপির উপরে নির্যাতন চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সাম্যের রাজনীতি করবে এবং প্রতিহিংসামূলক রাজনীতিতে মেতে উঠবে না।”
সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও কেন্দ্রীয় কালীবাড়ি বাজার কমিটির উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালীটি কালিবাড়ি থেকে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.