বাবুগঞ্জ( বরিশাল ) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহমেদ খানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সহ-সভাপতি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মীসভা পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল আলম ফকির, বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, কাজী নজরুল ইসলাম মিরন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজন শিকদার, যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ বিশ্বাস, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আল আমিন, যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান এবং সদস্য সচিব মো. আরাফাত হোসেন।
এছাড়াও কর্মীসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে তৃণমূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.