Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্কুলগামী ৩৫ শ্রমজীবী শিশুকে ভর্তি-টিউশন ফি ও শিক্ষা উপকরণ দিল এআরকেটিএফ

যশোর প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

অভাব-অনটনের কারণে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া যশোরের অনেক শিশুই আবার স্কুলমুখী হয়েছে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন (এআরকেটিএফ)-এর উদ্যোগে। সংস্থাটি স্কুলগামী ৩৫ শ্রমজীবী শিশুর মাঝে ভর্তি ফি, টিউশন ফি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করেছে।

 

রবিবার সকালে যশোরের দানবীর হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরকেটিএফ’র নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনা আফরিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিষ্ঠান পরিদর্শক শওকত হোসেন, হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)-এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এবং এআরকেটিএফ’র প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান।

 

প্রদীপ মার্সেল রোজারিও জানান, যশোরের তিনটি শ্রমঘন এলাকায় এ বছর মোট ১৮১ জন শিশুকে ভর্তি ফি, টিউশন ফি, বই-খাতাসহ শিক্ষা উপকরণ সরবরাহ করবে এআরকেটিএফ। এরই অংশ হিসেবে শনিবার ৩৫ জন শিশুশ্রমিকের হাতে ভর্তি ফি, টিউশন ফি, বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়েছে।

 

সহায়তা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন চাচঁড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নিশিতা বিশ্বাস। বাবার মৃত্যুর পর তার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল; হ্যাচারিতে শামুক কুড়িয়ে দিন কাটছিল তার। কিন্তু এআরকেটিএফ-এর সহযোগিতায় আবারও স্কুলে ফিরতে পেরেছে সে। একইভাবে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনও নতুন করে ভর্তি ও টিউশন ফি পেয়েছে।

 

সংস্থাটির কর্মকর্তারা জানান, শ্রমজীবী শিশুদের লেখাপড়া চালিয়ে যেতে নিয়মিত এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।