Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় জেলের জালে ধরা বড় ইলিশ, নিলামে দাম ৫ হাজার টাকা

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি

কুয়াকাটার বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজির একটি ইলিশ। ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি রবিবার সকালে জেলেদের জালে ওঠে। পরে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়।

 

জানা গেছে, স্থানীয় জেলে নাসির মাঝির জালে ধরা পড়া এ ইলিশটি কুয়াকাটা মেয়ার বাজারে নিয়ে আসা হয়। রাসেল ফিস আড়তের মাধ্যমে নিলামে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন। তিনি মাছটি ডাকের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে কিনেছেন। পরবর্তীতে মাছটি ঢাকায় বিক্রি করবেন বলে জানান তিনি।

 

মৎস্য ব্যবসায়ী ছগির হোসেন বলেন, “এ ধরনের বড় ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকের মাছটি বড় হওয়ায় কিনেছি, আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো।”

 

জেলে নাসির মাঝি জানান, “আজকে ট্রলারে একটিই ইলিশ পেয়েছি। বড় সাইজের হওয়ায় বেশি দামে বিক্রি করতে পেরেছি। মাছ কম পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।”

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেদের জালেও বড় ইলিশ উঠছে। দিন দিন ইলিশের পরিমাণ বাড়ছে, আশা করা যায় সামনে দামও কিছুটা কমে আসবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।