সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে কৃষকদলের ভুয়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়নের ব্রহ্মরাজপুর বাজারে এ মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষকদলের ইউনিয়ন সদস্য সচিব রবিউল ইসলাম আওয়ামী লীগ দোসরদের নিয়ে ভুয়া কৃষকদল কমিটি গঠন করে তালিকা জমা দিয়েছেন। এতে বিএনপি ও কৃষকদলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।
বক্তারা অবিলম্বে ভুয়া কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু হাসান, সদস্য সচিব নুরুল ইসলাম বাবু, জেলা তরুণ দলের সদস্য সচিব আবুল বাসার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল ইকবালসহ ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.