গাইবান্ধা প্রতিনিধি
উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মীয় উন্মাদনা, নারী নির্যাতন ও গুজব-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করে হেযবুত তওহীদের নারী শাখা।
সভায় মুখ্য আলোচক ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা। জেলা নারী বিষয়ক সম্পাদক রহিমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তাসলিমা ইসলাম, উম্মে হানী ইসলাম, আব্দুল কুদ্দুস, জাহিদ হাসান মুকুল, রাবেয়া গিনি, মাহফুজা খান মিতা, আঞ্জুয়ারা বেগম, মাধবী সরকার প্রমুখ। সঞ্চালনা করেন মোছা. রুবিনা আক্তার।
বক্তারা বলেন, নারী সমাজকে ধর্মীয় অপব্যাখ্যা, ফতোয়াবাজি ও সামাজিক পশ্চাৎপদতা থেকে মুক্ত করে জাতীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে জেলা হেযবুত তওহীদ নারী বিভাগ নিয়মিত কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.