নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ফকিন্নী (রানী) নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া সিদ্দিকুর রহমান (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চকশৈল্যা বাজার সংলগ্ন ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪ টার দিকে তার লাশ উদ্ধার করে।
নিহত সিদ্দিকুর রহমান উপজেলার শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্দিকুর রহমান রাণী নদীর পাড়ে হাঁটছিলেন। হঠাৎ করে চকশৈল্যা বাজার সংলগ্ন ব্রিজে উঠে সাড়ে ১১ টার দিকে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.