মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি
আহ্বায়ক ফরিদ রেজা ও সদস্য সচিব আবুল হাসেমকে নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
১৭ আগস্ট, রবিবার জেলা ইউনিটির নির্বাহী কমিটির সভায় শৈলকুপা উপজেলা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদ রেজাকে আহ্বায়ক এবং সাবেক পুলিশ অফিসার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা উজির আলী, নাজিম উদ্দিন, মনোয়ার খান, আসাদুজ্জামান দুলাল ও আবু দাউদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ঝিনাইদহ জেলা ইউনিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

