রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেরখাদা উপজেলার আয়োজনে বারাসাতের উত্তর খুলনা এস এম এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা শিবিরের সেক্রেটারি মো. হাসান শেখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারি ইলিয়াস হুসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারাসাত উপশাখার সভাপতি ইফরাত মুন্সি। এ সময় বিভিন্ন পর্যায়ের শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, সময় সচেতনতা ও লক্ষ্য ঠিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও ইতিবাচক নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.