হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে নিজের পুরুষাঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন এক দেবর। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মফিজুল ইসলাম (৪৫) কে শার্শা থানা পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাত ১টার সময় কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মফিজুল ইসলাম সফুরা খাতুন (৫৫) কে ধর্ষণ করতে গেলে ভাবি ধারালো অস্ত্র দিয়ে প্রতিহত করেন। আঘাতে মফিজুল পালিয়ে চন্দনপুরের এক গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা নেন এবং সেখানে তার পুরুষাঙ্গে আটটি সেলাই দেওয়া হয়।
এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মফিজুল ও সফুরার মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল এবং বিষয়টি নিয়ে পূর্বেও গ্রামে সালিশি বৈঠক হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মফিজুলকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.