এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

