জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জেডিকেএফ গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি মোঃ আমানুল্লাহ। শিক্ষক মাওলানা মুজিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আব্দুর রশিদ সরদার, আলহাজ্ব আব্দুল মালেক সরদার, বড়দল জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াজেদ, সাবেক আমীর আলহাজ্ব শেখ হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি সিকান্দার আলী, ইউনিয়ন টিম সদস্য আব্দুল গফুর সানা, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি ইয়াছিন আলম প্রমুখ।
সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সামগ্রিক উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.