মো. জসিম উদ্দিন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, পিএসএস পরিচালক হোসাইন আহমদে কবির ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. জামাল হোসেন।
অনুষ্ঠানে সরকারের মৎস্য খাতে অগ্রগতির উপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে সফল তিনজন মৎস্য চাষিকে পুরস্কার দেওয়া হয়। অতিথিরা উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল মৎস্য সম্পদের টেকসই ব্যবহারের বিষয়ে মতবিনিময়, পুকুর ও জলাশয়ের পানির মান পরীক্ষা, চাষিদের পরামর্শ প্রদান এবং উপকরণ বিতরণ ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.