এমদাদুল হক, বিশেষ প্রতিবেদক
দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি বিল থেকে ১ হাজার ৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বিকালে ওই জাল ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম শেখ, ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য খোকন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.