হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৮ আগস্ট) সকালে মাধবপুর উপজেলার মালঞ্চপুর এলাকায় ১৯৯৬/৮-এস সীমান্ত পিলারের পাঁচশ গজ অভ্যন্তরে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাদের আটক করে ২৫ বিজিবির (সরাইল ব্যাটালিয়ন) ধর্মঘর বিওপির টহল দল।
আটক নারীরা হলেন—
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯),
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা বেপারীর মেয়ে মিনারা বেগম (২৬),
নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯),
এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানান, ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করার উদ্দেশ্যে তারা ভারতে যাচ্ছিলেন। এ যাত্রায় তাদের সহযোগিতা করছিলেন মানবপাচারকারী দলের সদস্য—মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে কামাল মিয়া এবং নিজনগর তোফাবাড়ির ওমর আলীর ছেলে লিটন মিয়া। জনপ্রতি ১২ হাজার টাকা দিয়ে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
বিজিবি সূত্র জানিয়েছে, আটক নারীদের ও পাচারকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.