শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সাথে শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক মঈনুদ্দীন শেখ, আক্কাজ আলী, প্রভাষক সঞ্জয় পাল, হারুন অর রশীদ রানা, জসীম উদ্দীন, রবিউল ইসলাম, দেবব্রত সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.