মিলন সিদ্দিকী - ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে চার কেজি গাঁজাসহ করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ধামরাই থানার এসআই আতাউর রহমান ও এসআই কাওসারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় সকাল ১০টায় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।
ওসি মনিরুল জানান, করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার নানা তথ্য পাওয়া গেছে।
এ সময় তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ধামরাই থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.